রাজনীতি

এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবং বড় ভাইয়ের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর দুই আসামি হলেন নুরুজ্জামান কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুন।

মামলার অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা একটি এক্সকাভেটর, ভ্যান ও খোয়া নিয়ে বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস খতিয়ান নং-১২-এর ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। সেখানে মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়।

অভিযোগে বলা হয়েছে, খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম অন্যান্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রায় ৬ শতাংশ জমি থেকে আনুমানিক ১ লাখ টাকার মাটি কেটে নেওয়া হয়েছে এবং খোয়া ফেলে রাস্তা নির্মাণ করায় প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাদীর বক্তব্য

বাদী আব্দুর রহিম বলেন, রজপাড়া মৌজার একাধিক বিএস দাগে মোট ২১ দশমিক ৭৬ একর জমির মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিসহ নির্ধারিত সীমানার জমি ভোগদখল করে আসছে।

তিনি দাবি করেন, ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

কাফির প্রতিক্রিয়া

অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান কাফি গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট জমির প্রকৃত উত্তরাধিকারীরা সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পর তিনি তাদের কাছ থেকে বায়নামূলে জমি ক্রয় করেছেন।

তার দাবি, জমির মালিকরা তাকে জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে তার কখনও সামনাসামনি সাক্ষাৎ হয়নি।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করবে।


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

৫২ মিনিট আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...

২ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom