টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে কাঁচা মরিচের ঝাল, কেজি ২৮০ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও এর দাম উঠেছে ২৮০ টাকা পর্যন্ত।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি, বন্যা এবং উৎপাদন এলাকাগুলোতে জলাবদ্ধতার কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। একই সময়ে বাজারে চাহিদা স্বাভাবিক থাকায় দাম দ্রুত বেড়েছে।
বাজারভেদে কাঁচা মরিচের দামে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে একই পণ্যের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং অপেক্ষাকৃত সাধারণ মানের মরিচ ১৬০ টাকার আশপাশে।
রাজধানীর আশকোনা হজক্যাম্প বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, তিনি ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকায় কিনেছেন, যা কেজিপ্রতি ২৪০ টাকার সমান। তার ভাষায়, এক সপ্তাহ আগেও একই পরিমাণ মরিচ কিনতে ৪০ টাকা খরচ হয়েছিল।
ব্যবসায়ীদের মতে, কাঁচা মরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। বর্তমানে ১০০ টাকার নিচে খুব কম সংখ্যক সবজি পাওয়া যাচ্ছে।
এদিকে পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, পাইকারি বাজারে বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। একই কারণে অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং উৎপাদন এলাকা থেকে সরবরাহ বাড়লে কাঁচা মরিচসহ সবজির বাজারে দাম কিছুটা কমতে পারে।
রাজধানীর বাজারে ডিমের দাম বাড়ল, মাছের বাজারেও স্বস্তি নেই
রাজধানীর খুচরা বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে ফার্মের ব্রাউন ডিম...
৪ দিন আগে
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় এই অর্থের পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে (২০২৫ সালের ১ থেকে ১৪
৫ দিন আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য...
৫ দিন আগে
টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে
দেশজুড়ে টানা বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন সবজি, মাছ ও কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বিক্রেতারা মূল্য বৃদ্ধির কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় নিত্যপণ্য।সোমবার (১৩ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার...
৮ দিন আগে
