নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে তাদের আটক করা হয়।
এর এক দিন আগে পার্লামেন্ট অভিমুখে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবারও শত শত শিক্ষার্থী ও সমর্থক জন্তর মন্তরে জড়ো হন। আন্দোলনকারীদের দাবি, পুলিশের বলপ্রয়োগ তাদের আন্দোলন দমাতে পারেনি; বরং আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় করেছে।
এদিকে একই দিনে দিল্লি হাইকোর্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে তার পছন্দের বেসরকারি মেডান্টা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে।
ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এ বিষয়ে হাইকোর্টে আপিল করেছিলেন। এর আগে সাফদারজং হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন একক বেঞ্চের বিচারক খারিজ করে দেন। পরে আপিলের শুনানি শেষে হাইকোর্ট ওই সিদ্ধান্ত পরিবর্তন করে মেডান্টা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেন।
কংগ্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং দলের অন্যান্য নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী জানান, আগের দিন দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর ব্যবহারের প্রতিবাদ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনার জবাব জনগণের কাছে দিতে হবে।
মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের জনগণ স্বৈরশাসকদের ইতিহাস থেকে শিক্ষা দিতে জানে।মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে...
৩ ঘন্টা আগে
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকদের আটকালো পুলিশ
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া পাঞ্জাবের শত শত কৃষককে হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের প্রধান প্রবেশপথ শম্ভুতে ব্যারিকেড দিয়ে কৃষকদের অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়। সীমান্তের পরিস্থিতি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘দিল্লি চলো-২’ আন্দোলনের সময়কার নিরাপত্তা...
৪ ঘন্টা আগে
মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী
ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ঘটনাটিকে ‘শিক্ষার্থীদের ওপর নির্মমতা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী...
৫ ঘন্টা আগে
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও প্রতিবাদ জানান তারা।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের...
৫ ঘন্টা আগে
