খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

ছবি: সংগৃহীত


১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার (২০ জুলাই) বিশ্বচ্যাম্পিয়ন দলটি মাদ্রিদে পৌঁছায়। বিমানবন্দরে সকাল থেকেই হাজারো সমর্থক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জড়ো হন।

দলটির বিমান অবতরণের পর অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর কোচ লুইস দে লা ফুয়েন্তে, রদ্রি, মার্ক কুকুরেয়া, পাউ কুবারসিসহ দলের সদস্যরা রানওয়েতে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী মাদ্রিদে ছাদখোলা বাসে বিজয় শোভাযাত্রার আগে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ বিশ্বচ্যাম্পিয়ন দলকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ জয়ের উদযাপনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামালের ছোট ভাই কেইনও। ফাইনালের পর মাঠে ট্রফি হাতে গাভি, কুবারসি ও কুকুরেয়াদের সঙ্গে তার আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কখনও বড় ভাইয়ের কোলে, কখনও আবার বিশ্বকাপ ট্রফি হাতে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় তাকে।

তবে উৎসবের আবহে একটি মর্মান্তিক ঘটনাও ঘটেছে। স্পেনের পশ্চিমাঞ্চলে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সময় একটি ফোয়ারার অংশ ধসে পড়ে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা পুনরুদ্ধার করায় দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২০ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom