‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের হাসিমুখ ও সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীর মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
তিনি বলেন, “চিকিৎসকই পারে রোগীকে সুস্থ করে তুলতে। অসুস্থ ও অসহায় মানুষের শেষ সম্বল হয় ডাক্তার।”
চিকিৎসা কেবল ওষুধের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীর সঙ্গে ভালো ব্যবহার এবং সঠিক পরামর্শও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।
তার ভাষায়, “মানুষের চিকিৎসা কেবল ট্যাবলেট বা ওষুধ দেওয়া নয়; ভালো কথা ও সঠিক পরামর্শও বড় চিকিৎসা। একজন রোগী যখন বিছানায় কাতর হয়ে থাকেন, তখন ডাক্তার যা বলেন, তা-ই অনুসরণ করেন। চিকিৎসকদের এমন মানবিক মানুষে রূপান্তরিত হতে হবে, যারা আচরণ দিয়েও রোগীকে সুস্থ করে তুলতে পারেন।”
দেশে ক্যানসার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়।
তিনি বলেন, “দেশে মারাত্মকভাবে বেড়েছে কিডনি ও ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। এই রোগীদের কষ্টের সীমা নেই।”
স্বাস্থ্য খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; জনগণের বাস্তব প্রয়োজনকে কেন্দ্র করে নীতি ও কর্মসূচি গ্রহণ করতে হবে।
তিনি বলেন, “শুধু ব্রিজ বা রাস্তাঘাট নির্মাণ করে ভোট চাওয়ার রাজনৈতিক যুগ পার হয়ে গেছে। মানুষের প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করতে হবে এবং জনগণের চাহিদার আলোকে দেশকে গড়ে তুলতে হবে।”
একই সঙ্গে তিনি গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...
২ ঘন্টা আগে
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৪ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৪ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৮ দিন আগে
