ছাত্রত্ব শেষ, তবুও হলে জাকসুর তিন নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকাল আগামী সেপ্টেম্বরেই শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই ছাত্রত্ব শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হলে অবস্থান করছেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু। একইভাবে আরও দুই জাকসু সদস্যের ছাত্রত্ব শেষ হলেও তারা এখনো হল ছাড়েননি বলে জানা গেছে। তবে তারা শিগগিরই হল ছাড়বেন বলে জানিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, ছাত্রত্ব শেষ হওয়া তিন নেতার মধ্যে রয়েছেন আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ও জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী ও জাকসুর এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং ফেলানী খাতুন হলের আবাসিক শিক্ষার্থী ও সহকারী ক্রীড়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, আবাসিক হলগুলোতে শুধু বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের থাকার কথা। তবে জাকসুর মেয়াদ আগামী সেপ্টেম্বরে শেষ হওয়ার কারণে ছাত্রত্ব শেষ হওয়া নেতারা এখনো হলে অবস্থান করার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নমনীয় ও উদাসীন ভূমিকার কারণে ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে অবস্থানের সুযোগ তৈরি হয়েছে।
তবে এর ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম। তিনি ছাত্রত্ব শেষ হওয়ার আগেই মওলানা ভাসানী হলের আবাসিক আসন ছেড়ে দিয়েছেন। অন্যদিকে ছাত্রত্ব শেষ হওয়ার পরও তিন নেতার হলে অবস্থানের বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
অভিযুক্ত জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জাকসু এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, ব্যক্তিগত কিছু জিনিসপত্র ইতোমধ্যে হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি মালামালও শিগগিরই সরিয়ে ফেলা হবে। তিনি দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছেন না বলেও দাবি করেন।
অন্যদিকে ফারহানা আক্তার লুবনা জানান, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর চাকরির প্রস্তুতি নিতে তিনি বাসায় চলে গেছেন। এ কারণে হলের সব জিনিসপত্র পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে হল ছেড়ে দেবেন।
‘শিগগিরই’ বলতে কতদিন—এ প্রশ্নের জবাবে দুই নারী সদস্যই জানান, এক মাসের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে হল ছেড়ে দেবেন।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির (জাবি) সভাপতি জিয়া উদ্দিন আয়ান অভিযোগ করেন, জাকসুর মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থেকে প্রশাসন মূলত কালক্ষেপণ করছে। এর ফলে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা নিয়ম ভেঙে হলে থাকার সুযোগ পাচ্ছেন।
ছাত্রত্ব শেষ হওয়ার পরও দুই নারী জাকসু নেত্রীর হল না ছাড়ার বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। তারা শিগগিরই নিজ দায়িত্বে হল ছেড়ে দেবেন বলে আশা করছেন।
প্রশাসনকে দেওয়া আল্টিমেটামের সময়সীমা পার হওয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্ত না আসার বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, এ নিয়ে উপাচার্যের সঙ্গে তাদের কথা হয়েছে। এক-দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত না হলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।
অছাত্র রাজনৈতিক ব্যক্তিদের হলে অবস্থানের পথ প্রশাসনের কালক্ষেপণের কারণে সুগম হচ্ছে কি না-এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, অছাত্রদের হল ছাড়ার বিষয়ে জাকসুর আল্টিমেটামের পর প্রশাসনিকভাবে বৈঠক হয়েছে। বিষয়টি এখন উপাচার্যের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অছাত্রদের হলে থাকা নিয়ে জাকসুর আল্টিমেটামের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।
রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার।মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-রাজশাহী...
১ ঘন্টা আগে
বেকারত্ব দূর করতে ঢাবিতে চাকরি মেলার আয়োজন: ডাকসু ভিপি সাদিক কায়েম
দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু দায়িত্ববোধ থেকে চাকরি মেলার আয়োজন করেছে বলে জানান তিনি।সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’...
২১ ঘন্টা আগে
‘বাকশাল’ নামের গরু জবাই করে রাবিতে জুলাই জিয়াফত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামের একটি গরু জবাই করে জুলাই জিয়াফতের আয়োজন করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জিয়াফত অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।এর আগে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পেজে দেওয়া এক
২ দিন আগে
ছাত্রদলের দায়িত্ব শেষে নতুন জীবনের প্রত্যাশা রাকিবের
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর নতুন জীবনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...
৪ দিন আগে
