‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার অনেক বক্তব্যের বিরোধিতা আমি করেছি, উনিও অনেক বিরোধিতা করেছেন; কিন্তু এই মানুষটা ছাত্রদলের সবচেয়ে নির্মল একটা মানুষ।’
রাকিবুল ইসলাম রাকিবের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে সালাউদ্দিন আম্মার আরও লেখেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আপনি আমাদের জুলাইয়ের শক্তি। আল্লাহ আপনার আগামীর পথচলা আরও মসৃণ করুন।’
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে ছাত্রদল থেকে বিদায়ের ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে পোস্টটি দেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাকিবুল ইসলাম রাকিব।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নড়েচড়ে বসেছেন নেতাকর্মীরা। দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে চলছে নানা ধরনের প্রস্তুতি। মাঠে দৃশ্যমান তৎপরতা না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংগঠনিক দায়িত্ব...
মাত্র এখন
গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘গুন্ডামি করে রাজনীতি বাঁচাতে পারবেন না।’সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার...
১৭ ঘন্টা আগে
ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে...
২৩ ঘন্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী
কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে...
২৩ ঘন্টা আগে
