আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘প্রেসক্লাবের সামনে থেকে বলেছিলাম, আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান উৎপাদন করে, তাদের সঙ্গে আমরা টকশোতে বসব না। দুদু ভাই বসবেন না, হাবিব ভাই বসবেন না, আমি রাশেদ খাঁনও বসব না।’
অন্যান্য আলোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করে, তাদের আপনারা চেনেন। তাদের নাম শুনলে ওই টকশোতে আর বসবেন না।’
নিজের বক্তব্যের প্রতিক্রিয়া প্রসঙ্গে রাশেদ খাঁন আরও বলেন, ‘আমার কথা শোনার পরে টনক নড়ে গেছে, তেলে-বেগুনে জ্বলে উঠেছে! ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করেছে। আমি কি কারও নাম নিয়েছি? কারও নাম নিইনি। অথচ ফেসবুকে অনেকে পোস্ট করছে।’
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
১৩ ঘন্টা আগে
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার
১ দিন আগে
আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক...
১ দিন আগে
সংবিধান সংশোধন কমিটি একদলীয় বাতিলের দাবি নাহিদ ইসলামের
সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি জানান।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা...
১ দিন আগে
