রাজনীতি

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৩ ঘন্টা আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ছবি: সংগৃহীত


ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে দেশে ফেরার দিন হিসেবে বেছে নিয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের এক মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণ নথির জন্য আবেদন করার পর দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তার দেশে ফেরার পরিকল্পনা নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় জাতিসংঘের এক প্রতিবেদনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কার্যকরের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে—সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যও দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ ঘন্টা আগে


পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার

১ দিন আগে


আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই
আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক...

১ দিন আগে


সংবিধান সংশোধন কমিটি একদলীয় বাতিলের দাবি নাহিদ ইসলামের
সংবিধান সংশোধন কমিটি একদলীয় বাতিলের দাবি নাহিদ ইসলামের

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি জানান।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom