ছাত্রদল নেতার ছত্রছায়ায় ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা, শিক্ষার্থীদের প্রতিরোধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ছাত্রলীগ কর্মীদের আবাসিক হলে তোলার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল-এ এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাতের দিকে হলের নিচতলার ‘খ’ ব্লকের ১০৯ নম্বর কক্ষে ছাত্রলীগের পাঁচ কর্মীকে তোলার চেষ্টা করা হয়। অভিযোগ ওঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বাকৃবি শাখার সদস্য সচিব মো. শফিকুল রহমান শফিকের হস্তক্ষেপে এ প্রক্রিয়া চলছিল। বিষয়টি জানাজানি হলে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
রাত ১২টার পর শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করেন এবং অভিযুক্তদের হল থেকে বের করে দেওয়ার দাবি জানান। এ সময় ছাত্রদলের উপস্থিতিতে নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় দুই ঘণ্টা ধরে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষার্থীরা হল প্রভোস্টকে বিষয়টি জানান। প্রভোস্টের অনুমতিক্রমে রাত দেড়টার দিকে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায়। তাদের গাড়িতে করে অভিযুক্তদের মধ্যে তিনজনকে হল থেকে সরিয়ে নেওয়া হয়; বাকি দুজন আগেই হল ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, হল প্রভোস্টের অনুমতি ছাড়া তারা হলে ওঠার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল রহমান শফিক অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নামধারীদের হলে তোলার সঙ্গে তার বা তার কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে একটি মহল অনলাইনে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
অন্যদিকে হল প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘গেস্টরুম কালচার’ ও র্যাগিংয়ের সঙ্গে জড়িতদের হলে না তোলার বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের যে সিদ্ধান্ত রয়েছে, তা বহাল আছে। অভিযোগের প্রমাণ পেলে হল প্রশাসন ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
ঘটনার পর ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আলোচনা ও ক্ষোভ অব্যাহত রয়েছে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৪ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৫ দিন আগে
