ব্রাজিলের বিদায়ে হতাশ নন পলাশ, ‘আবার ফিরবে হারানো গৌরব’
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুটবলে বরাবরই ব্রাজিলের সমর্থক অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। প্রতি বিশ্বকাপেই প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ায় কিছুটা হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিনেতা।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে দলের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন পলাশ।
তিনি লেখেন, “আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়, এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ। আমি বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে। ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।”
বিশ্বকাপে সাম্প্রতিক ব্যর্থতার পরও ব্রাজিল একদিন ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার। পলাশ লেখেন, “সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে। সে দিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো!”
পোস্টের শেষে নিজেকে আজীবনের ব্রাজিল সমর্থক হিসেবেও উল্লেখ করেন তিনি।
এদিকে অভিনয়ের ব্যস্ততাও চলছে পলাশের। বর্তমানে প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ধারাবাহিকটির একটি বিশেষ ফুটবলভিত্তিক পর্ব, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে গল্প এগিয়েছে। ফুটবল বিশ্বকাপের আবহ নাটকের কাহিনিতেও নতুন মাত্রা যোগ করেছে।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
৩ ঘন্টা আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২৩ ঘন্টা আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২৩ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
১ দিন আগে
