বিনোদন

বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক

১১ মাস আগে


বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দীর্ঘদিন ধরে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নির্মাতা রাজ নিধুমুরুর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) এই সম্পর্ক বিয়ের বন্ধনে পরিণত হলো। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকম, পিংকভিলা সহ একাধিক গণমাধ্যম ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিয়ের খবর নিশ্চিত করেছে। পরে সামান্থা নিজেও ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন।

বিয়ের অনুষ্ঠান ও উপস্থিতি

বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। সামান্থা লাল শাড়িতে, রাজ নীল–সাদা চেহারায় উপস্থিত ছিলেন।

গত রোববার রাতেও গুঞ্জন শোনা গিয়েছিল যে জুটি বিয়ের পিঁড়িতে বসবেন। এ প্রসঙ্গে রাজের সাবেক স্ত্রী শ্যামালি দে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। রাজ ও শ্যামালি ২০২২ সালে আলাদা হন।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরু বিয়ে করেছেন।

 

প্রেমের সূত্রপাত

রাজ ও সামান্থার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরুতে শোনা যেতে শুরু করে। সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে ছবি শেয়ার করে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

সামান্থা আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে নাগা চৈতন্যা অন্যকে বিয়ে করেন।

সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’ ধারাবাহিকে রাজের সঙ্গে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

১ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

১ মাস আগে

Dr.Mahfuzul Alom