বিশ্বকাপ থেকে বিদায়, তবু তিজুয়ানার আতিথেয়তায় মুগ্ধ ইরান
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি বিশ্বকাপে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া দলগুলোর একটি ছিল ইরান। রাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে নির্ধারিত বেসক্যাম্প শেষ মুহূর্তে পরিবর্তন করে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় আশ্রয় নিতে হয় দলটিকে। মাঠের লড়াইয়েও ভাগ্য সহায় হয়নি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তবে তিজুয়ানার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা হৃদয়ে জায়গা করে নিয়েছে ইরানি ফুটবলারদের।
বিশ্বকাপে নিজেদের যাত্রা শেষ করে ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তিজুয়ানার জনগণকে ধন্যবাদ জানিয়েছে। তারা বলেছে, মেক্সিকো এখন থেকে তাদের ‘দ্বিতীয় বাড়ি’ এবং দেশটির জাতীয় দলকে তারা বিশ্বকাপের বাকি পথচলায় সমর্থন জানাবে। আগামীকাল শেষ ৩২-এর ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরানের মূল বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তিজুয়ানায় নেওয়া হয়। প্রথমদিকে মার্কিন কর্তৃপক্ষ কেবল ম্যাচের একদিন আগে দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়। পরে সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও প্রতিটি ম্যাচ শেষে তাদের আবার তিজুয়ানায় ফিরে যেতে হয়েছে।
দলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “প্রকৃত আতিথেয়তা মানে সম্মান, মানবিকতা ও মর্যাদা। তিজুয়ানার মানুষের এই ভালোবাসা আমরা কখনো ভুলব না। আজ থেকে মেক্সিকো আমাদের কাছে শুধু আয়োজক দেশের নাম নয়, এটি আমাদের দ্বিতীয় বাড়ি এবং দ্বিতীয় দল।”
এর আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচ শেষে ইরান দল লকার রুমে একটি ধন্যবাদবার্তাও রেখে যায়। সেখানে শহরটির আতিথেয়তার প্রশংসা করা হয়।
তবে টুর্নামেন্ট চলাকালে ইরানের কোচ আমির ঘালিনোই এবং অধিনায়ক মেহেদি তারেমি যুক্তরাষ্ট্রে দলের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ ছিল, অন্যান্য অংশগ্রহণকারী দেশের মতো সমান সুযোগ-সুবিধা তারা পাননি।
দলের বিবৃতিতে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, “আমরা গর্ব নিয়ে এই বিশ্বকাপ শেষ করছি। তবে একটি প্রশ্ন রেখে যেতে চাই-সব দল কি সত্যিই সমান পরিবেশ ও সমান পেশাদার মানদণ্ডের মধ্যে খেলতে পেরেছে?”
যদিও বিবৃতিতে সরাসরি ফিফা, আয়োজক কমিটি বা মার্কিন কর্তৃপক্ষের নাম উল্লেখ করা হয়নি, তবু সেখানে এমন কিছু সিদ্ধান্ত, লজিস্টিক ব্যবস্থা ও পরিস্থিতির কথা বলা হয়েছে, যা তাদের মতে প্রতিযোগিতার সমতা ক্ষুণ্ন করেছে। বিশেষ করে মিসরের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরি সময়ে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় নকআউট পর্বে ওঠার সুযোগ হারায় ইরান।
বিবৃতির শেষ অংশে প্রতিপক্ষ মিসরের প্রতিও সম্মান জানানো হয়েছে। সেখানে বলা হয়, “বিশ্বকাপ শেষ হয়ে যায়, কর্মকর্তারাও বদলে যান। কিন্তু ইরান, মিসর ও মেক্সিকোর মতো সভ্যতা-যা সত্য, সম্মান ও মানবিক মর্যাদার ওপর দাঁড়িয়ে আছে-ইতিহাসে চিরকাল টিকে থাকবে।”
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২২ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
