খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে ‘সবচেয়ে নোংরা দল’ বললেন স্প্যানিশ সাংবাদিক

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে ‘সবচেয়ে নোংরা দল’ বললেন স্প্যানিশ সাংবাদিক

ছবি: সংগৃহীত


বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ। ক্রীড়াবিষয়ক রেডিও মার্কা-র জনপ্রিয় অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে অংশ নিয়ে তিনি আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করলেও স্পেনের শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গোমেজ বলেন, “আমি নিশ্চিত যে স্পেনই বিশ্বকাপ জিততে যাচ্ছে। তবে এই শিরোপার জন্য আমাদের অনেক বড় মূল্য দিতে হবে।”

তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, “আমাদের জন্য এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর হতে পারত না। এটি মূলত অভিজ্ঞদের বিপক্ষে তরুণদের লড়াই হতে যাচ্ছে।”

আলোচনার এক পর্যায়ে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই স্প্যানিশ সাংবাদিক। তার ভাষায়, “বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু খেলোয়াড়ের খেলা সহিংসতার কাছাকাছি এবং সামগ্রিকভাবে এটি একটি সহিংস দল।”

তবে সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যেরও প্রশংসা করেন গোমেজ। তিনি বলেন, বিশ্বের সেরা ফুটবলারদের অনেকেই আর্জেন্টিনা থেকে উঠে এসেছেন।

তার ভাষায়, “ডি স্টেফানো, ম্যারাডোনা কিংবা মেসি-ইতিহাসের সেরা ফুটবলাররা আর্জেন্টিনা থেকেই এসেছে।”

এ সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকেও একজন ‘দুর্দান্ত কোচ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে স্পেনের বর্তমান দল এবং প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রশংসা করে গোমেজ বলেন, পুরো টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় ফুটবল খেলেছে স্পেন।

তিনি বলেন, “এই বিশ্বকাপের সেরা কোচ হলেন লুইস দে লা ফুয়েন্তে।”

গোমেজ আরও দাবি করেন, টুর্নামেন্টের শুরুতেই দে লা ফুয়েন্তে তাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে নকআউট পর্বে স্পেন ‘নিখুঁত’ একটি দলে পরিণত হবে এবং ফাইনালে উঠবে। তার মতে, স্পেনের ফাইনালে ওঠার মাধ্যমে সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হয়েছে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১৮ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom