খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা ফেলিপে ও রাজপরিবার

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা ফেলিপে ও রাজপরিবার

ছবি: সংগৃহীত


ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন জাতীয় দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।

স্পেনের রাজপ্রাসাদ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক ঘোষণায় জানিয়েছে, রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে রাজপরিবারের চার সদস্যই গ্যালারিতে উপস্থিত থাকবেন। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে টেক্সাসের আরলিংটনে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোল স্পেনের জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, গত প্রায় চার বছরে গড়ে ওঠা কৌশলগত পরিকল্পনা, খেলোয়াড়দের নিবেদন এবং দলগত সমন্বয়ের ফলেই তারা এই সাফল্য অর্জন করেছেন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যও দেখিয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে দলটি। পাশাপাশি ছয়টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে (ক্লিন শিট) বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের কোনো দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসিয়েছে স্পেন।

উল্লেখ্য, গত জুনে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয়ের ম্যাচটিও মাঠে বসে উপভোগ করেছিলেন রাজা ষষ্ঠ ফেলিপে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১৮ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom