বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনায় অনলাইন ক্যাম্পেইন
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে দেশটিতে একটি অনলাইন ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ডিজিটাল পিটিশনটিতে ৮১ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচ শেষে কিছু রেফারিং সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
চেঞ্জডটওআরজিতে (Change.org) গিসেলা সানচেজ নামে এক সমর্থক এই পিটিশন চালু করেন। এতে ফিফার কাছে ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের পারফরম্যান্স এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর কয়েকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনের উদ্যোক্তার দাবি, ম্যাচে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত ছিল যা খেলার গতিপ্রকৃতিতে প্রভাব ফেলেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। আবেদনকারীরা পুরো বিষয়টি পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে ক্রীড়া বিধিমালা অনুযায়ী, এ ধরনের অনলাইন পিটিশনের কোনো আনুষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা নেই। কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষই নিতে পারে।
এর আগে ২০২৬ বিশ্বকাপ চলাকালে ফ্রান্সেও স্পেনের বিপক্ষে সেমিফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে একটি অনলাইন ক্যাম্পেইন হয়েছিল। সেখানে ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হলেও তা কোনো আনুষ্ঠানিক ফল বয়ে আনেনি।
ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনাজুড়ে হাজারো সমর্থক রাস্তায় নেমে লিওনেল মেসি ও দলের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে রাজধানী বুয়েন্স আয়ার্সের কিছু এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২১ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
