খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ

ছবি: সংগৃহীত


টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তাদের অফিসিয়াল জার্সির পরিচিত চেহারাও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে আর্জেন্টিনার জার্সিতে থাকা ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস’ ব্যাজ আর ব্যবহার করা হবে না।

বিশ্বকাপজয়ী দলের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ ব্যাজটি এখন থেকে ২০২৬ সালের চ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে স্থান পাবে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই অধিকার পেয়েছে লামিনে ইয়ামালের দল।

কোপা আমেরিকার ব্যাজ থাকছে

বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ হারালেও আর্জেন্টিনার জার্সিতে থাকবে ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার স্মারক প্যাচ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

হতাশাজনক ফাইনাল

১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে পুরো ম্যাচজুড়েই ছন্দহীন ছিল আর্জেন্টিনা।

পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিদের দল কোনো শটই নিতে পারেনি। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার কোনোটিই লক্ষ্যে ছিল না। শেষ পর্যন্ত ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে স্পেন।

ফাইনালের পর মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া কথিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বও আলোচনায় আসে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এসব দাবি নাকচ করে দিয়েছে।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২২ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom