ক্যাম্পাস

বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৯ ঘন্টা আগে


বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত ক্লাব রুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, বিজয় একাত্তর হল সংসদ দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি উপযুক্ত ক্লাব রুম প্রতিষ্ঠার বিষয়ে কাজ করে আসছে। রুমের পরিকল্পনা, বিভিন্ন ক্লাবের সঙ্গে সমন্বয়, প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ নির্ধারণ এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন-প্রতিটি পর্যায়েই হল সংসদের প্রতিনিধিরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে হল প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের সহযোগিতাও এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ক্লাব রুমের অর্থায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং উদ্বোধনসংক্রান্ত বিষয়গুলো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক পর্যায়ে আলোচনা ও সমন্বয় করা হয়েছে। অর্থায়নের ক্ষেত্রে বিজয় একাত্তর হল প্রশাসন অর্ধেক দিয়েছে, বাকিটা প্রাধ্যক্ষ স্যারের অনুমতিতে ডাকসুর এজিএস মহিউদ্দিন খাঁনের মাধ্যমে থেকে ম্যানেজ করা হয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় আলোচনা করেই উদ্বোধনী নামফলক প্রস্তুত করা হয়। একইসাথে প্রাধ্যক্ষ মহোদয় এবং  সংশ্লিষ্ট শিক্ষককে বিষয়টি অবহিত করা হয়।

কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, নামফলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর এজিএস মহিউদ্দীন খানের নাম থাকাকে কেন্দ্র করে সেটি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই- কোনো শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয়, সংগঠনগত অবস্থান কিংবা মতাদর্শের কারণে একটি শিক্ষার্থীবান্ধব ও অরাজনৈতিক প্রাতিষ্ঠানিক উদ্যোগের স্থাপনা বা নামফলক ভাঙচুর করার অধিকার কারও নেই। মতপার্থক্য থাকলে তা আলোচনা, প্রশাসনিক প্রক্রিয়া কিংবা গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা যেতে পারে; ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য পন্থা হতে পারে না।

আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজসহ প্রাসঙ্গিক তথ্য যাচাই করে প্রকৃতভাবে জড়িতদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ভাঙচুর করা নামফলক পুনঃস্থাপন এবং ক্লাব রুমের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করার জন্য হল প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করছি।

বিজয় একাত্তর হল সংসদ বিশ্বাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো হবে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সংস্কৃতি, সৃজনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের জায়গা। রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য তৈরি কোনো ইতিবাচক উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয়-এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।


এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ
এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ

এক বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন না হওয়া ও আটকে থাকা প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭...

৮ ঘন্টা আগে


ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের

১ দিন আগে


জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর
জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন ও পরে তা অপসারণের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।পডকাস্টে আবু তৈয়ব হাবিলদার বলেন, সাধারণ মানুষের রক্ত...

১ দিন আগে


আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি
আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের জন্য এবং একটি সূর্যসেন হলের নারী ব্লকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom