ভিপি পদে জিতু ও জিএস পদে মাজহারুল, জাকসু নির্বাচনে স্বতন্ত্র ও শিবিরের জয়
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৩: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, প্রধান দুটি পদে স্বতন্ত্র প্রার্থী এবং শিবিরের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কেন্দ্রীয় সংসদ নির্বাচন:
- ভিপি (সহ-সভাপতি): স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
- জিএস (সাধারণ সম্পাদক): শিবির সমর্থিত মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- এজিএস (সহ-সাধারণ সম্পাদক): প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছেন।
- এজিএস (ছাত্রী): দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা:
- শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), ২,৪২৮ ভোট।
- পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), ২,১১১ ভোট।
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), ১,৯০৭ ভোট।
- সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), ২,১৮০ ভোট।
- সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), ১,৯৮৬ ভোট।
- নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ১,৯২৯ ভোট।
- ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), ৫,৭৭৮ ভোট।
- সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), ১,৯৭৬ ভোট।
- সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), ২,১০৫ ভোট।
- তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), ২,৪৩৬ ভোট।
- সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস প্যানেল), ১,৬৯০ ভোট।
- সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির প্যানেল)।
- সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), ২,৪৪২ ভোট।
- স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: হুসনী মোবারক (শিবির প্যানেল), ২,৬৫৩ ভোট।
- পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির প্যানেল), ২,৫৫৯ ভোট।
কার্যকরী সদস্য (পুরুষ):
- মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল), ২,৪১৪ ভোট।
- মো. আবু তালহা (শিবির প্যানেল), ১,৮৫৪ ভোট।
- মো. মহসিন (শিবির প্যানেল), ১,৭৪৬ ভোট।
কার্যকরী সদস্য (নারী):
- নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), ২,৭৫০ ভোট।
- ফাবলিহা জাহান নাজিয়া (শিবির প্যানেল), ২,৪৭৫ ভোট।
- নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল), ৩,১৪০ ভোট।
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...
৫ দিন আগে
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল
৭ দিন আগে
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...
৭ দিন আগে
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি
৮ দিন আগে
