বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে। কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব, বিজয়-২৪ হলের প্রভোস্ট আমির শরিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশিদ।
অফিস আদেশে কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন দাখিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনী ও ব্যানার-ফেস্টুন প্রদর্শনের কর্মসূচি পালন করে বেরোবি শাখা ছাত্রশিবির।
এ সময় প্রদর্শিত একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের কয়েকজন সাবেক নেতার পাশাপাশি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি থাকায় আপত্তি তোলে ছাত্রদল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ফেস্টুন অপসারণের দাবি জানাতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন বেরোবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির-সমর্থিত ব্রাকসুর জিএস প্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিন এবং ছাত্রদল নেতা আশিকসহ উভয় সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী।
ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...
৩১ মিনিট আগে
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে
৩ ঘন্টা আগে
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...
৩ ঘন্টা আগে
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ, উত্তেজনা ক্যাম্পাসে
রাজধানীর ঢাকা কলেজে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেককে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে...
৩ ঘন্টা আগে
