ক্যাম্পাস

বেকারত্ব দূর করতে ঢাবিতে চাকরি মেলার আয়োজন: ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বেকারত্ব দূর করতে ঢাবিতে চাকরি মেলার আয়োজন: ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত


দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু দায়িত্ববোধ থেকে চাকরি মেলার আয়োজন করেছে বলে জানান তিনি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম।

বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ডাকসু ও কনফুসিয়াস ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা মেলায় ৩০ থেকে ৪০টি শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের জন্য প্রায় ৪৩০টি চাকরির সুযোগ রাখা হয়।

সাদিক কায়েম বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু নিজ দায়িত্ববোধ থেকে এ জব ফেয়ারের আয়োজন করেছে।

সম্প্রতি ডাকসু নেতাদের চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চীন সফরে তারা শুধু আনন্দ-ফুর্তিতে সীমাবদ্ধ থাকেননি। বরং চীনের বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের মানুষের ‘পিপল-টু-পিপল কানেক্ট’ কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে কাজ করেছেন।

তিনি জানান, চীন থেকে দেশে ফেরার পর চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে চাকরি মেলার প্রস্তাব দেওয়া হয়। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদকের প্রচেষ্টায় শেষ পর্যন্ত এ আয়োজন বাস্তবায়িত হয়েছে।

সাদিক কায়েমের দাবি, স্বাধীনতার পর বাংলাদেশে এত বড় পরিসরে আর কোনো চাকরি মেলা অনুষ্ঠিত হয়নি। এবারের আয়োজনে ৩১টি বড় চীনা প্রযুক্তি ও অন্যান্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং চার শতাধিক চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

মেলায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিকভাবে চার শতাধিক চাকরিপ্রার্থীর সিভি সংগ্রহ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে বলে আয়োজক ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো আশ্বস্ত করেছে।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

৯ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

১০ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

১২ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

১৩ দিন আগে

Dr.Mahfuzul Alom