বদলি বাণিজ্যে দুর্নীতির প্রমাণ প্রকাশের দাবি আসিফ মাহমুদের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রেক্ষাপটে অভিযোগের ‘প্রমাণ’ জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাতে বিস্তারিত কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে নেওয়ার মাধ্যমে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করা হয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। দুদক যেহেতু ‘প্রমাণ পাওয়া গেছে’ বলছে, তাই সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার দুপুরে দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়নের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুসন্ধানে দুদক চার সদস্যের একটি দল গঠন করেছে। দলের প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক জাহিদ কালামকে।
তবে দুদকের অনুসন্ধান এখনো চলমান। অভিযোগের চূড়ান্ত সত্যতা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় অনুসন্ধান শেষে নির্ধারিত হবে।
আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছে সংস্থাটি।বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন...
৪ ঘন্টা আগে
ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে আলোচিত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো.
২ দিন আগে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে
মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করা হয়।সোমবার বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
২ দিন আগে
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি তার আপিলের পরিপ্রেক্ষিতে ভিন্ন সিদ্ধান্ত আসবে—আজকের রায়ে তা জানা যাবে।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা...
২ দিন আগে
