বড় ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বাজারে বড় ব্যবধানে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে কাঁচা সোনার মূল্য সমন্বয়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। সংশোধিত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হবে।
তবে সোনার অলংকার কেনার সময় নির্ধারিত মূল্যের পাশাপাশি ভ্যাট ও মজুরি (মেকিং চার্জ) আলাদাভাবে যোগ হবে বলে জানিয়েছে বাজুস।
সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদেরও আর্থিক সুবিধা বাড়বে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা
১৭ ঘন্টা আগে
বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত...
১ দিন আগে
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের...
৩ দিন আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের...
৫ দিন আগে
