জাতীয়

বৈধপথে বিদেশগমন সহজ ও প্রবাসীদের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বৈধপথে বিদেশগমন সহজ ও প্রবাসীদের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বৈধপথে বিদেশগমন সহজ করা এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশগমন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য না থাকায় অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সমন্বয়ে সচেতনতা বাড়াতে সভা-সেমিনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে বিদেশগামী কর্মীদের বিনা খরচে বা স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ছয়টি মেরিন ট্রেনিং সেন্টার চালু রয়েছে এবং আরও ৪০টি কেন্দ্র স্থাপনের কাজ চলছে। নতুন করে আরও ৫০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রবাসীদের সেবা সহজ করতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাসপোর্টসহ প্রয়োজনীয় সেবা জেলা পর্যায় থেকেই কীভাবে দেওয়া যায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য ৩ লাখ টাকার ঋণসীমা ৫ লাখ টাকায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, যা অনেকেই জানেন না। এসব ডেস্ক প্রবাসীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দালাল চক্রের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, অভিবাসন আইন সংশোধন করে শাস্তি বাড়ানো হয়েছে। অবৈধ অভিবাসন রোধে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যে এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে এবং প্রবাসীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...

৩ ঘন্টা আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...

৩ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...

২১ ঘন্টা আগে


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom