খেলাধুলা

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো সমাপ্তি

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো সমাপ্তি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-এর সমাপ্তি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এবং জেলা প্রশাসন, বান্দরবান সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল।

 

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল এবং আলীকদম উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই সমাপনী খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল প্রতিপক্ষ নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহমুদুল হাসান, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ন রশিদ, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবুসহ সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা।

 

উল্লেখ্য, বান্দরবানের ৭টি উপজেলা এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট ৮টি দল এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বান্দরবানের ৭টি উপজেলা থেকে নতুন ফুটবল খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রতিভার বিকাশে সহায়তা করা।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১৭ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom