‘বাকশাল’ নামের গরু জবাই করে রাবিতে জুলাই জিয়াফত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামের একটি গরু জবাই করে জুলাই জিয়াফতের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জিয়াফত অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ১৫ আগস্ট উপলক্ষে আনা গরুটির নাম ‘বাকশাল’ রাখা হয়েছে এবং সেটি জবাই করে জুলাই জিয়াফতের আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গরুভোজে অংশ নিতে শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হয়েছে। নিবন্ধন ফি রাখা হয় ১৫ টাকা। মোট সাড়ে সাত শতাধিক শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
তবে অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার দাবি করেন, আয়োজনে রাকসুর সম্পৃক্ততা নেই। তিনি বলেন, শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচারণা চালানো হলেও পরে রাকসুর সব সদস্য এতে একমত হননি। পরবর্তীতে একজন ব্যক্তি গরুটি উপহার দেন।
গরুটির নাম ‘বাকশাল’ রাখার কারণ হিসেবে সালাহউদ্দিন আম্মার বলেন, ১৫ আগস্টকে তারা ‘বাকশাল পতনের ঐতিহাসিক দিন’ এবং জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি হিসেবে দেখছেন। সেই কারণেই গরুটির এমন নাম দেওয়া হয়েছে।
ছাত্রদলের দায়িত্ব শেষে নতুন জীবনের প্রত্যাশা রাকিবের
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর নতুন জীবনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...
১ দিন আগে
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...
৬ দিন আগে
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল
৮ দিন আগে
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...
৮ দিন আগে
