অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মালদ্বীপে রোমাঞ্চকর অবকাশ, ভাইরাল কেয়া পায়েলের ভ্রমণ ভিডিও
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
অভিনয়ের ব্যস্ততা বছরজুড়েই থাকে। একের পর এক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও নিজের জন্য সময় বের করতে ভোলেন না অভিনেত্রী কেয়া পায়েল। সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপ থেকে।
সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে মালদ্বীপ ভ্রমণের স্মৃতিচারণ করে একটি ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওতে সমুদ্রসৈকতে অবকাশযাপন, প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং এবং প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।”
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনেক ভক্ত-অনুরাগী। অনেকে অভিনেত্রীর জীবন উপভোগের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এমন ভ্রমণ উপভোগের জন্য আর্থিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
এর আগে মালদ্বীপ সফরের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কেয়া পায়েল। তবে সফরকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে একটি রেস্তোরাঁয় তার সঙ্গে এক যুবককে দেখা যায়। ওই ভিডিও ঘিরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল। ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনা-কল্পনার মাঝেও তিনি প্রকাশ্যে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
১ ঘন্টা আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২০ ঘন্টা আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২১ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
১ দিন আগে
