বিনোদন

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা: ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

বিনোদন ডেস্ক

১ মাস আগে


আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা: ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

ছবি: সংগৃহীত


মন্ত্রণালয়ের অনুমতিপত্রের শর্ত অমান্য করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করা এবং বিদেশি শিল্পীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপসচিব ইসরাত জাহান।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই রাজধানীর খিলক্ষেতের পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠানটি কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই একতরফাভাবে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অনুমোদিত শর্ত ভঙ্গের ফলে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করে। একই সঙ্গে অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ে।

চিঠিতে আরও বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবে দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনার পর প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা দেয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ব্ল্যাকলিস্ট করার বিষয়ে পদক্ষেপ নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য পাঠানো হয়েছে।


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

৩ ঘন্টা আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

২৩ ঘন্টা আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

২৩ ঘন্টা আগে


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭

১ দিন আগে

Dr.Mahfuzul Alom