স্বাস্থ্য সেবা

আষাঢ়ের গরমে সতেজ থাকতে মৌসুমি ফলের রঙিন সালাদ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


আষাঢ়ের গরমে সতেজ থাকতে মৌসুমি ফলের রঙিন সালাদ

ছবি: সংগৃহীত


আষাঢ়ের ঝড়বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার মধ্যে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে মৌসুমি ফলের সালাদ হতে পারে একটি স্বাস্থ্যকর ও কার্যকর বিকল্প। এ সময় বাজারে সহজলভ্য রসালো ফল শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি দ্রুত এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে।

আম, লিচু, আনারস, পেঁপে, ডালিমসহ নানা মৌসুমি ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় পুষ্টিগুণে ভরপুর একটি রঙিন সালাদ। এটি শুধু স্বাদেই নয়, ভিটামিন ও খনিজ উপাদানের দিক থেকেও সমৃদ্ধ, যা শরীরকে সতেজ ও চাঙা রাখতে সহায়তা করে।

ফলের সালাদ তৈরির উপকরণ

  • পাকা আম: ১ কাপ (কিউব করা)

  • আনারস: ১ কাপ (ছোট টুকরো)

  • পেঁপে: আধা কাপ (কিউব করা)

  • লিচু: ৮–১০টি (বিচি ফেলে অর্ধেক করা)

  • ডালিমের দানা: ১ কাপ

  • কলা: ২টি (কাটা)

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • মধু: ১ টেবিল চামচ

  • বিট লবণ: আধা চা চামচ

  • পুদিনাপাতা কুচি: ১ টেবিল চামচ

  • (ইচ্ছামতো) আইসক্রিম

প্রস্তুত প্রণালি

একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। এরপর আলাদা পাত্রে লেবুর রস, মধু ও বিট লবণ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন এবং তা ফলের ওপর ঢেলে দিন। আবার হালকাভাবে মিশিয়ে নিন।

এরপর ওপরে ডালিমের দানা ও পুদিনাপাতা ছিটিয়ে দিন। পরিবেশনের আগে ১৫–২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভালো হবে।

চাইলে এতে আঙুর, মাল্টা, কিউই বা জাম যোগ করা যেতে পারে। আরও আকর্ষণীয় স্বাদের জন্য সামান্য ভাজা চিয়া সিড বা কুচি করা বাদাম ছিটিয়ে দেওয়া যেতে পারে।

উপকারিতা

এই ফলের সালাদ গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে, যা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।


ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...

২ ঘন্টা আগে


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৪ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৪ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom