আল্লাহ ভালো কিছু রেখেছেন, বললেন আরিফ উল্লাহ: জাকসু নির্বাচনে ভিপি পদে হার
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের প্যানেলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২৫টি আসনের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। তবে এই নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয়েছেন শিবির প্রার্থী আরিফ উল্লাহ।
পরাজয়ের পর এক প্রতিক্রিয়ায় আরিফ উল্লাহ বলেন, 'আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেননি, হয়তো আমার জন্য তিনি আরও ভালো কিছু রেখেছেন।' তিনি আরও বলেন, 'বিজয়ী আব্দুর রশিদ জিতু ভাইয়ের পাশে আমি সবসময় থাকব। আমার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাকে সহযোগিতা করব।'
আরিফ উল্লাহ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে একসময় শিবির কর্মীদের জীবন দিতে হয়েছে। তিনি বলেন, 'এই ক্যাম্পাসে অতিথি পাখি হত্যার বিচার হয়, কিন্তু শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করা হলেও তার বিচার হয় না।' এমন কঠিন বাস্তবতার মধ্যেও ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করেছে এবং তাদের ২০ জন প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। এর জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন।
নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে আরিফ উল্লাহ বলেন, 'আল্লাহ তাদের দায়িত্ব সহজ করে দিন। তারা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, মতবিরোধে না জড়িয়ে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দেন।'
তিনি আরও বলেন, 'আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে সবাই নিজের ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কাউকে বাধা দেবে না এবং সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা এ পরিবেশ নিশ্চিত করবেন।'
জাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এবারের নির্বাচনে কিছু ব্যবস্থাপনার ঘাটতি থাকলেও আগামীতে তা থাকবে না বলে প্রত্যাশা করেন।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ মাস আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
১ মাস আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
১ মাস আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
১ মাস আগে
