আইন-আদালত

“আইন-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান কাজ” মতবাদ এসপি তারিকুলের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


“আইন-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান কাজ” মতবাদ এসপি তারিকুলের

নাটোরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন যে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তার ও তার বিভাগের প্রধান কাজ। রাষ্ট্র তাকে আইন-শৃঙ্খলা রক্ষার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তিনি নাটোরের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি তারিকুল বলেন, "একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে জনগণের ওপর আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু দেশের ছাত্র ও তরুণ সমাজের আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটেছে। এখন আমাদের মূল লক্ষ্য হলো জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের আয়না। এর মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম, যেমন পুলিশের অতীত ও বর্তমান কাজ, জনসাধারণের কাছে স্বচ্ছভাবে প্রতিফলিত হয়।"

মতবিনিময় সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা নাটোরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখেয়ার আলম, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান, পুলিশের গোয়েন্দা শাখার ওসি হাসিবুল্লাহ হাসিব এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।


জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর

আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...

১ দিন আগে


ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...

২ দিন আগে


সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...

৩ দিন আগে


শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom