আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিলের দাবি আইনজীবীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতালটির আইনজীবী শিশির মনির দাবি করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের নয়, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লাইসেন্স বাতিলের আদেশের কপি প্রকাশ করে এ দাবি করেন।
শিশির মনিরের ভাষ্য অনুযায়ী, গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখিত লাইসেন্স নম্বর ছিল এইচএসএম ৪৩১০০৫৯। তার দাবি, এটি হাসপাতালের লাইসেন্স নম্বর নয়; এটি প্যাথলজি সেন্টারের লাইসেন্স। হাসপাতাল পরিচালনার লাইসেন্স নম্বর এইচএসএম ৪৩১০০৫৮।
তিনি জানান, প্রতিষ্ঠানটির জন্য সরকার পৃথক দুটি লাইসেন্স দিয়েছে-একটি হাসপাতাল পরিচালনার জন্য এবং অন্যটি প্যাথলজি ল্যাব পরিচালনার জন্য। সেই যুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে উল্লেখিত লাইসেন্স নম্বর অনুযায়ী প্যাথলজি সেন্টারের লাইসেন্সই বাতিল হয়েছে বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে হাসপাতাল ও প্যাথলজি ইউনিটের লাইসেন্সের কপি সংযুক্ত করে তিনি প্রশ্ন তোলেন, কর্তৃপক্ষ আসলে কোন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। এটি প্রশাসনিক অবহেলা নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত-সেই প্রশ্নও তোলেন তিনি।
তবে স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, আদেশে স্পষ্টভাবে হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে আদেশে কারিগরি সংশোধন আনা হতে পারে, তবে সিদ্ধান্ত বহাল রয়েছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয় উঠে এসেছে। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স বাতিলের ফলে হাসপাতালটি বর্তমানে লাইসেন্সবিহীন হিসেবে বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, বাতিল আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ এখন আইনি ও প্রশাসনিক ব্যাখ্যার নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...
২ ঘন্টা আগে
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৪ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৪ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৮ দিন আগে
