আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা।
অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে ওই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহের পরিবেশ উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে সংস্কার কার্যক্রম চলছে। এছাড়া করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, ১৯৮০ সাল থেকে তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, শুধু আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালেই গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে হাসপাতালটিতে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী।
এছাড়া আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...
২ ঘন্টা আগে
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৪ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৪ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৮ দিন আগে
