৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গ্রাহকেরা এখন আমানতের মূল টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার থেকে ব্যাংকটির শাখা ও উপশাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা রয়েছে।
ব্যাংকটির বিশেষ সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত হিসাবধারীরা একবারে তাদের আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে মেয়াদি আমানত ভেঙে মূল টাকা উত্তোলন করলে উত্তোলিত অর্থের বিপরীতে কোনো মুনাফা পাওয়া যাবে না।
অন্যদিকে, যেসব গ্রাহক হিসাব সচল রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফার একটি অংশ কমিয়ে দেওয়ার প্রস্তাবও বাংলাদেশ ব্যাংক বাতিল করেছে।
ব্যাংকারদের মতে, নতুন ব্যাংকটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। এ জন্য নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ, পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিনের আর্থিক সংকট, অনিয়ম ও জালিয়াতির কারণে সমস্যায় থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে।
নতুন পে-স্কেলের সুযোগে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।এফবিসিসিআই বলেছে, বাজারে নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি। এর মধ্যে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা করা বা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হলে...
১৪ ঘন্টা আগে
সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদেরও আর্থিক সুবিধা বাড়বে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত...
২ দিন আগে
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের...
৪ দিন আগে
