বিএনপির ৪৮ বছরে ৪৮ অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, দলটির সমর্থক ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে বিএনপির ৪৮ বছরের পথচলায় উল্লেখযোগ্য ৪৮টি অর্জনের তালিকা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহ্দী আমিন।
পোস্টে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরেন।
মাহ্দী আমিনের তালিকায় বিএনপির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তন, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা।
এ ছাড়া খাল কাটা কর্মসূচি, শিশু একাডেমি ও শিশুপার্ক প্রতিষ্ঠা, স্বাধীনতা পদক ও একুশে পদক প্রবর্তন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন এবং মুক্তবাজার অর্থনীতির সূচনাকেও তিনি অর্জনের তালিকায় রেখেছেন।
তার তালিকায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তি, মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং নারী শিক্ষার প্রসারের বিষয়ও রয়েছে।
উচ্চশিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সূচনা, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ আইন এবং দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণকেও তিনি বিএনপির অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেসরকারি খাতে মোবাইল যোগাযোগ উন্মুক্তকরণ, বিটিআরসি ও কোস্ট গার্ড প্রতিষ্ঠার কথাও তালিকায় রয়েছে।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন উদ্যোগের মধ্যে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় উপাসকদের মাসিক সম্মানীর বিষয়ও উল্লেখ করেন মাহ্দী আমিন।
সবশেষে তিনি বলেন, গণতান্ত্রিক পথযাত্রায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ এবং সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সমর্থনই দলের দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার সবচেয়ে গৌরবময় অধ্যায়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
১ ঘন্টা আগে
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে ট্রাম্প বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত
১৩ ঘন্টা আগে
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া বিশেষ বুলেটিনে এ সতর্কবার্তা জারি করা হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর
১৫ ঘন্টা আগে
প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা ও প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি
সারাদেশে প্যাডেলচালিত রিকশা বন্ধ করা, ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা প্রণয়ন এবং পরিবেশ রক্ষায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।নোটিশে আগামী ১০ দিনের...
১৬ ঘন্টা আগে
