একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আবেদন গ্রহণের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, ভর্তি নিশ্চায়ন এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—
- ২–১০ সেপ্টেম্বর: অনলাইনে ভর্তি আবেদন
- ১২–১৩ সেপ্টেম্বর রাত ৮টা: ফল পরিবর্তন হলে আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ
- ১৭ সেপ্টেম্বর রাত ৮টা: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ
- ১৯ সেপ্টেম্বর রাত ৮টা: ভর্তি নিশ্চায়নের শেষ সময়
- ২০–২২ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তি
- ২৩ সেপ্টেম্বর: একাদশ শ্রেণির ক্লাস শুরু
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
রোজার কারণে পেছাল এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ
আগামী বছরের শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পবিত্র রমজানের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা...
১ দিন আগে
একাদশ-আলিমে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা, মার্কশিট আটকে রাখা নিষিদ্ধ
একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির সময় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং শিক্ষার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট আটকে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণির ভর্তি...
৩ দিন আগে
‘কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব’: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি,...
৪ দিন আগে
চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
নাটোরের বাগাতিপাড়ার কৃতী সন্তান মোছা. ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থসংকটে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক ফাতেমা খানমের হাতে তুলে দেন।ফাতেমার ভর্তির বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন
৫ দিন আগে
