যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-শান্তির সময় নির্ধারণ করতে দেবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় একতরফাভাবে নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটেই নিজেরা আটকে গেছে।
রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের ওপর নির্ভর করে।
এর আগে একই দিন ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান, যুক্তরাষ্ট্র টানা দুই রাত হামলা বন্ধ রাখার পর ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নতুন হামলা না চালানোর নির্দেশ দেওয়ায় প্রায় দুই সপ্তাহের ধারাবাহিক হামলার পর আপাতত সামরিক অভিযান বন্ধ রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
তবে সাম্প্রতিক হামলা স্থগিতের ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উভয় পক্ষের অবস্থান এখনো কঠোর রয়েছে। ভবিষ্যতে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি ঘিরে বিতর্ক, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মিনিটের ওই ভিডিওটির শিরোনাম ‘হাউ টু কিল মেলানিয়া...
১৭ ঘন্টা আগে
সরকারি আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার দাবি করে আপাতত নতুন আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ভারতের আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, সরকারের প্রতিনিধিদের সঙ্গে মধ্যরাতের বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ...
১৮ ঘন্টা আগে
মোদির ফেসবুক ভিডিও সরিয়ে নেওয়ায় দুঃখ প্রকাশ মেটার, কারণ জানাল ‘কারিগরি ত্রুটি’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি মুছে ফেলা হয়েছিল।মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে বিষয়টি শনাক্ত হওয়ার পর তা পুনরুদ্ধার করে আবারও ফেসবুকে চালু করা হয়েছে।এদিকে
১৯ ঘন্টা আগে
তুরস্ককে এফ-৩৫ বিক্রির বিষয়ে নেতানিয়াহুর আপত্তি নাকচ করলেন ট্রাম্প
তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য আপত্তিকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাকে কী সামরিক সরঞ্জাম বিক্রি করবে, সে সিদ্ধান্ত ওয়াশিংটনই নেবে।সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি ন্যাটো মিত্র...
২০ ঘন্টা আগে
