আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী নয় ইরান, ইসলামাবাদ চুক্তি বাস্তবায়নেই অগ্রাধিকার

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী নয় ইরান, ইসলামাবাদ চুক্তি বাস্তবায়নেই অগ্রাধিকার

ছবি: সংগৃহীত


আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সংলাপে বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার হলো ইসলামাবাদ সমঝোতা চুক্তির বাস্তবায়ন এবং চুক্তিতে উল্লেখিত অর্থনৈতিক ও আর্থিক সুবিধাগুলো নিশ্চিত করা।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই।

তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তির ১০ নম্বর ধারায় ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা উল্লেখ রয়েছে। এছাড়া ১১ নম্বর ধারায় বিদেশে জব্দ বা ফ্রিজড অবস্থায় থাকা ইরানের অর্থ অবমুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বাকায়েইর ভাষ্য, বর্তমানে ইরান মূলত এই দুটি ধারা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারা সম্পূর্ণ বাস্তবায়নের পরই স্থায়ী শান্তি আলোচনায় যাওয়ার কথা রয়েছে। তাই এ মুহূর্তে নতুন কোনো রাজনৈতিক সংলাপের পরিবর্তে চুক্তির বাস্তবায়নই তেহরানের অগ্রাধিকার।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কাতারের রাজধানী দোহায় অবস্থানরত দুই দেশের প্রতিনিধিরা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছেন।

তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করে ইসমাইল বাকায়েই বলেন, কাতারে অবস্থানরত ইরানি প্রতিনিধিদলের আলোচনার মূল বিষয় শান্তি চুক্তি নয়; বরং কাতারের ব্যাংকে ফ্রিজড অবস্থায় থাকা ইরানের অর্থ অবমুক্ত করার প্রক্রিয়া।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে জানান, কাতারের ব্যাংকগুলোতে ইরানের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে। এর মধ্যে ৬০০ কোটি ডলার অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সম্মতি দিয়েছে বলে তিনি দাবি করেন।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৩ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৪ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৪ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom