আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা নেই, আমরা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছি

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা নেই, আমরা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছি

ছবি: সংগৃহীত


তেহরান: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র একজন উপদেষ্টা বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান মোহাম্মদ মোখবার। সংবাদমাধ্যম BBC এ তথ্য জানিয়েছে।

মোখবার বলেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই অবস্থান আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৪ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৫ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৫ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom