আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ আসলে ‘প্রজেক্ট ডেডলক’-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ আসলে ‘প্রজেক্ট ডেডলক’-ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে কটাক্ষ করে একে ‘প্রজেক্ট ডেডলক’ বা অচল অবস্থার প্রকল্প বলে মন্তব্য করেছেন আব্বাস আরাগচি।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরান-এর এই শীর্ষ কূটনীতিক বলেন, “রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।”

তিনি আরও সতর্ক করে বলেন, আলোচনার পথ যখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, তখন ‘অশুভ শক্তির প্ররোচনায়’ নতুন করে সংঘাতে জড়িয়ে পড়া থেকে যুক্তরাষ্ট্র-এর বিরত থাকা উচিত। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত-কেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালী-তে আটকে পড়া আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার করানোর চেষ্টা করছে।

তবে ইরান এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। তেহরানের মতে, এ ধরনের সামরিক পদক্ষেপ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করবে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom