আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের পৃথক শৌচাগারে এসব স্টেশন চালুর কথা রয়েছে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরুষদের শৌচাগারে একটি এবং নারীদের শৌচাগারে একটি করে বিশেষ অজু স্টেশন স্থাপন করা হবে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। তবে এ অর্থ বিমানবন্দরের নিজস্ব তহবিল থেকে নয়; ব্যক্তিগতভাবে প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে অনেক সময় মেঝে ভিজে ও পিচ্ছিল হয়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং বেসিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ অজু স্টেশন স্থাপন করা হলে শৌচাগারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে এ ধরনের নিচু বেসিন ও আন্তধর্মীয় প্রার্থনার স্থান রয়েছে। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরও এর মধ্যে অন্যতম।

তবে নতুন এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অনেকে বলছেন, এটি কোনো ধর্মীয় মতাদর্শ প্রচারের উদ্যোগ নয়; বরং আন্তর্জাতিক যাত্রীদের প্রয়োজন বিবেচনায় শৌচাগারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বাস্তবসম্মত ব্যবস্থা।

সূত্র: ফক্স নিউজ


১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...

১ ঘন্টা আগে


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...

১ ঘন্টা আগে


ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...

২ ঘন্টা আগে


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom