যুক্তরাষ্ট্রে বেকারত্ব ২০২১ সালের পর সর্বোচ্চ: ৪.৩ শতাংশ
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে স্থবিরতা দেখা দিয়েছে। গত আগস্ট মাসে দেশটিতে চাকরি বৃদ্ধি প্রায় থেমে গেছে এবং বেকারত্বের হার বেড়ে ৪.৩ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে মাত্র ২২ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এছাড়া, জুন মাসের হিসাব পুনঃনিরীক্ষণ করে দেখা গেছে, সে মাসে চাকরির সংখ্যা ১৩ হাজার কমে গিয়েছিল। অর্থনীতিবিদ ক্রিস্টোফার রাপকি এই পরিস্থিতিকে "মহামারী পরবর্তী মার্কিন চাকরির বাজারের স্থবিরতা" বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, জুলাই মাসের চাকরির সংখ্যা সামান্য সংশোধন করে ৭৩ হাজার থেকে ৭৯ হাজারে উন্নীত করা হয়েছে।
বাজার বিশ্লেষকরা আশা করেছিলেন, আগস্টে ৭৬ হাজার ৫০০ নতুন চাকরি সৃষ্টি হবে এবং বেকারত্বের হার ৪.৩ শতাংশে থাকবে।
এই দুর্বল চাকরির তথ্য প্রকাশিত হওয়ার পর, শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ডাউ জোনস ০.২৬ শতাংশ, এস অ্যান্ড পি-৫০০ ০.৪১ শতাংশ এবং নাসড্যাক ০.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য ফেডারেল রিজার্ভকে সেপ্টেম্বরে সুদের হার কমানোর জন্য প্রভাবিত করতে পারে, যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
