আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আবারও তীব্র, হরমুজ ইস্যুতে কড়া বার্তা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আবারও তীব্র, হরমুজ ইস্যুতে কড়া বার্তা আইআরজিসির

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। দুই দফা মার্কিন হামলার পর পাল্টা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও জাহাজ চলাচল সংক্রান্ত নিয়ম বাস্তবায়নে আরও কঠোর অবস্থান নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, সাম্প্রতিক মার্কিন হামলা চলমান সমঝোতার পরিপন্থি। এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে বিদ্যমান প্রক্রিয়া পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেছে বাহিনীটি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে সেন্টকম, যদিও সেখানে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়।

আইআরজিসির দাবি, সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে মার্কিন বাহিনী।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের নিকটবর্তী তাহরুই গ্রাম এবং কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগেও একই অঞ্চলে মার্কিন হামলার খবর প্রকাশিত হয়েছিল।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেন। তিনি অভিযোগ করেন, ইরান সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে এবং পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

তবে ইরানও পাল্টাভাবে যুক্তরাষ্ট্রকেই সমঝোতা লঙ্ঘনের জন্য দায়ী করছে। ফলে উভয় পক্ষের পরস্পরবিরোধী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। এ অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তায় ব্যাপক প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom