আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান সরাসরি বৈঠকের প্রস্তুতি, স্থান হতে পারে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


যুক্তরাষ্ট্র–ইরান সরাসরি বৈঠকের প্রস্তুতি, স্থান হতে পারে পাকিস্তান

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল। সম্ভাব্য এই বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

জার্মান গণমাধ্যম ডয়েচল্যান্ডফাঙ্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভেডেফুল বলেন, দুই দেশের মধ্যে ইতোমধ্যে “পরোক্ষ যোগাযোগ” হয়েছে এবং এখন সরাসরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে চলমান উত্তেজনা প্রশমনের পথ তৈরি হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য ইরানকেই এগিয়ে এসে তাকে রাজি করাতে হবে। তিনি জানান, বিষয়টি এখন পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং তিনি নিজে কোনো চুক্তিতে আগ্রহী নন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে তেহরান সন্দিহান। ফলে সম্ভাব্য এই বৈঠক হলেও তা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom