যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রভাবে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা এবং ইরানের তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রত্যাশায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৪ ডলার বা ২ দশমিক ০৬ শতাংশ কমে ৭৭ দশমিক ৯১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮০ ডলার বা ২ দশমিক ৩৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে। ওই মন্তব্যে বাজারে সাময়িকভাবে তেলের দাম বাড়লেও শান্তি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং দাম আবার কমতে শুরু করে।
চুক্তির আওতায় ১৪ দফা সমঝোতার ভিত্তিতে আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে এবং ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের পথও উন্মুক্ত থাকবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো চূড়ান্ত আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুরোপুরি সচল হলেও বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। সংঘাতের সময় বিকল্প রুট ব্যবহার এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের কারণে তাৎক্ষণিকভাবে বড় ধরনের মূল্যপতনের সম্ভাবনা সীমিত।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সফলভাবে বাস্তবায়িত হলে এবং হরমুজ প্রণালি পুরোপুরি চালু হলে ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশিদের মোট আমানত ১২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ছাড়িয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে নতুন করে জমা পড়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের
৫ ঘন্টা আগে
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, জানাল নৌবাহিনী
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সদ্য কমিশনকৃত “হ্যাঙ্গর-শ্রেণির” সাবমেরিন পাকিস্তানের নৌ সক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে উপস্থিতি বজায়
১০ ঘন্টা আগে
জর্ডানে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা
জর্ডানে অবস্থানরত নথিপত্রবিহীন বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ সুযোগের আওতায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা চাইলে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।বুধবার (১৮ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জর্ডানে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিটি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা
১০ ঘন্টা আগে
আফগানিস্তানে সরকারি কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা এক আদেশ অনুযায়ী ১৭ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় সব সরকারি কর্মচারী-সামরিক ও বেসামরিক উভয় বিভাগের-কর্মীদের স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র
১০ ঘন্টা আগে
