যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, গাজা ইস্যুতে ক্ষমা চেয়ে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে তাকে দেশের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন সরকার গঠনের দায়িত্ব পান বার্নহাম।
নিয়োগের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে গাজা ইস্যুতে লেবার পার্টির পূর্ববর্তী অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করেন অ্যান্ডি বার্নহাম।
তিনি বলেন, গাজায় চলমান মানবিক সংকট নিয়ে তার দলের অবস্থান ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা তিনি উপলব্ধি করেন এবং এ বিষয়ে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
বার্নহাম জানান, গাজা পরিস্থিতি মোকাবিলায় এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়ে তার সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেবে।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে লেবার সরকারের পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে, কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নতুন সরকারের অর্থনীতি, জনসেবা, অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৩ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৩ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৪ ঘন্টা আগে
