আন্তর্জাতিক

যুদ্ধপরবর্তী ইউক্রেনের নিরাপত্তার জন্য ২৬টি দেশ সেনা মোতায়েনে সম্মত

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


যুদ্ধপরবর্তী ইউক্রেনের নিরাপত্তার জন্য ২৬টি দেশ সেনা মোতায়েনে সম্মত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষে দেশটির নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনে ২৬টি দেশ সম্মত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পশ্চিমা নেতাদের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহ প্রকাশ করা দেশগুলোকে 'কোয়ালিশন অব উইলিং' বলা হচ্ছে। বৃহস্পতিবার এই জোটের ৩৫ জন নেতা জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারাও উপস্থিত ছিলেন।

ম্যাক্রোঁ সংবাদ সম্মেলনে জানান, ২৬টি দেশ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে সেখানে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তিনি দেশগুলোর নাম উল্লেখ করেননি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, এই দেশগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করারও প্রতিশ্রুতি দিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, জার্মানি ও অন্যান্য দেশ ইউক্রেনের নিরাপত্তার উদ্যোগে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিলেও বার্লিন জানিয়েছে, তারা সেনা মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যখন এর শর্তগুলো স্পষ্ট হবে। এই শর্তগুলোর মধ্যে একটি হলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কতটুকু থাকবে।

রয়টার্স জানায়, বৃহস্পতিবারের বৈঠকের পর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের প্রতি রাশিয়ার তেল না কেনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তেল বিক্রির মাধ্যমে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার তহবিল সংগ্রহ করছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও জানান, ট্রাম্প ইউরোপীয় নেতাদেরকে চীনের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্যও আহ্বান জানান, কারণ চীন রাশিয়ার যুদ্ধে অর্থ সরবরাহ করছে।

ম্যাক্রোঁ তার সংবাদ সম্মেলনে বলেন, 'কোয়ালিশন অব উইলিং' এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে রাশিয়ার তেল ও গ্যাস খাত এবং চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নিবিড়ভাবে কাজ করবে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom