আন্তর্জাতিক

যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা

ছবি: সংগৃহীত


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির বিমান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন এবং সরবরাহের হার সংঘাতের আগের সময়ের তুলনায় কমেনি।

তিনি জানান, আইআরজিসির বিমান প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ বাহিনীর নিজস্ব স্বনির্ভরতা সংস্থার মাধ্যমে উৎপাদিত হয়। যুদ্ধের পর কিছু ক্ষেত্রে উৎপাদন আরও বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষাব্যবস্থার মজুত যুদ্ধ শুরুর সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত, পুনরুদ্ধার এবং নতুন ব্যবস্থা উৎপাদনের মাধ্যমে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা


পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের আন্ডারপাসের কাছে তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর

৪ মিনিট আগে


ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা
ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা

লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে...

৩১ মিনিট আগে


মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ
মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে...

১ ঘন্টা আগে


পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত
পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ নামে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি রুপি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom