আন্তর্জাতিক

যুদ্ধে আমেরিকাকে কৌশলে হার মানাচ্ছে ইরান: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


যুদ্ধে আমেরিকাকে কৌশলে হার মানাচ্ছে ইরান: জার্মান চ্যান্সেলর

ছবি: সংগৃহীত


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস-এর মন্তব্য। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান কূটনৈতিক ও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যার ফলে ওয়াশিংটন এক ধরনের কৌশলগত সংকটে পড়েছে।

সোমবার জার্মানির মার্সবার্গ শহরে এক শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই সংঘাতের কোনো সহজ সমাধান বা “এক্সিট স্ট্র্যাটেজি” যুক্তরাষ্ট্রের হাতে নেই। বরং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

ম্যার্ৎস অতীতের আফগানিস্তান ও ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে প্রবেশ করা যতটা সহজ, সেখান থেকে সম্মানজনকভাবে বের হওয়া ততটাই কঠিন-এ বাস্তবতা আবারও সামনে এসেছে।

তিনি দাবি করেন, ইরানি পক্ষ আলোচনায় কৌশলী অবস্থান নিচ্ছে এবং প্রত্যাশার চেয়েও বেশি সংগঠিতভাবে তাদের অবস্থান ধরে রেখেছে। এ প্রসঙ্গে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর ভূমিকার কথাও উল্লেখ করেন।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, চলমান উত্তেজনা ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে এবং ইউরোপীয় দেশগুলোও এর চাপ অনুভব করছে।

তিনি দ্রুত কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত কোনো পক্ষের জন্যই লাভজনক নয় এবং তা আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলবে।


যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের পৃথক শৌচাগারে এসব স্টেশন চালুর কথা রয়েছে।টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে।

৪০ মিনিট আগে


১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...

৫৩ মিনিট আগে


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...

১ ঘন্টা আগে


ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom