আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে অস্ত্র পুনরুদ্ধারে তৎপর ইরান: মার্কিন গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


যুদ্ধবিরতিতে অস্ত্র পুনরুদ্ধারে তৎপর ইরান: মার্কিন গণমাধ্যম

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র পুনরুদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে তেহরান। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

পুনর্গঠনের চেষ্টা

মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। এর মাধ্যমে ভবিষ্যৎ কোনো সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি।

সম্ভাব্য পাল্টা প্রস্তুতি

প্রতিবেদনে আরও বলা হয়, যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ধরে রাখতেই ইরান এই পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভঙ্গুর যুদ্ধবিরতি

বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষই সম্ভাব্য পরবর্তী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom